সোমবার, ১৮ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ইভ্যালির প্রতিষ্ঠাতা রাসেল কারামুক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এর জেলার মো. তরিকুল ইসলাম। 

তিনি জানান, সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে রাসেল কারাগার থেকে মুক্তি পান। তিনি আরও জানান, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল একাধিক মামলায় এ কারাগারে বন্দি ছিলেন। তার সব মামলায় জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। তা যাচাই-বাছাই শেষে সোমবার বিকালে তাকে কারাগার মুক্তি দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit