শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর যে কারণে বোলিং কোটা পূর্ণ করেননি নাহিদ রানা চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল মাধবদীতে একের পর এক ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে খুন  নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় লতা চাচি গ্রেপ্তার  নববেশ নৃত্যাঙ্গন ও সাংস্কৃতিক একাডেমির বর্ণাঢ্য বর্ষা উৎসব ‘রিমঝিম ঘন ঘন রে’ অনুষ্ঠিত দ. আমেরিকায় সমালোচনার মুখে আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে যেন একা আলবিসেলেস্তেরা

৮৯ রানে অলআউট হওয়া পাকিস্তান পেল দুঃসংবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় পার্থে ৪৫০ রানের টার্গেট তাড়ায় ৮৯ রানে অলআউট হয় পাকিস্তান। বিশাল টার্গেট তাড়ায় ৩৬০ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে যায় শান মাসুদের নেতৃত্বাধীন দলটি।  

নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান দুই ওভার বল কম করেছে। চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশন অনুযায়ী বরাদ্দকৃত সময়ের মধ্যে করতে না পারা প্রতি ওভারের জন্য একটি করে পয়েন্ট কাটা হয়।

পার্থে ৩৬০ রানে হেরে যাওয়ার পর পাকিস্তান চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুই নম্বরে নেমে গেছে এবং শাস্তি পাওয়ায় তাদের পয়েন্টের শতাংশ ৬৬.৬৭ থেকে কমে হয়েছে ৬১.১১। 

এছাড়া খেলোয়াড়ের জন্য নির্ধারিত আইসিসি আচরণবিধি অনুযায়ী প্রতি ওভারের জন্য পাঁচ শতাংশ জরিমানাও গুনতে হয়। অর্থাৎ দুই পয়েন্ট হারানোর সঙ্গে পাকিস্তানকে ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানাও করা হয়েছে।

ম্যাচের আম্পায়ার জোয়েল উইলসন, রিচার্ড ইলিংওর্থ, মাইকেল গফ ও ফোর্থ আম্পায়ার ডোনোভান কোচের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ এই শাস্তি আরোপ করেছেন। অধিনায়ক শান মাসুদ অপরাধ ও শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit