সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ Time View

নিউজ ডেক্স : অবশেষে ট্রফিটা সঙ্গী পেল। সেই ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিলেন পাকিস্তানের যুবারা। সেবার ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর এক যুগ কেটে গেছে, কিন্তু যুবাদের মহাদেশীয় টুর্নামেন্টের ট্রফিতে চুমু এঁকে দেওয়া আর হয় না পাকিস্তানের ক্রিকেটারদের। সুযোগ অবশ্য ছিল তাদের সামনে। ২০১৩-১৪ ফাইনালে ভারতের কাছে হারার ২০১৭ সালে পরাজিত হয় আফগানিস্তানের কাছে।এবার আর খালি হাতে ফেরেনি পাকিস্তান। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৯১ রানের বিশাল পরাজয়ের স্বাদ দিয়েছে তারা।

স্বাভাবিকভাবেই সেই রান তাড়া করাটা ভারতের জন্য কঠিনই। ফাইনাল শেষেও তারই প্রমাণ মিলেছে। তবে শুরুটা দুর্দান্ত করেছিলেন বৈভব সূর্যবংশী।প্রথম ওভারে ২ ছক্কা ও ১ চারে ২১ রান নিয়ে। সেই শুরুটা অবশ্য দীর্ঘ হয়নি। তৃতীয় ওভার থেকেই ম্যাচের দৃশ্যপট যায় পাল্টে। অধিনায়ক আয়ুশ মাহত্রে (২) আউট হতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ৬৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে। সেই মিছিলে আছেন একবার জীবন পাওয়া ওপেনার সূর্যবংশীও (২৬)। সেখান থেকে ভারতকে শেষ পর্যন্ত ১৫৬ রানের সংগ্রহটা এনে দিয়েছেন দীপেশ দীপেন্দ্রন। দশে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেছেন এই পেসার।

আলি রাজার বলে শেষ ব্যাটার হিসেবে দীপেন্দ্রন আহমেদ হুসেইনের হাতে ক্যাচ হতেই বাধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠেন পাকিস্তানের ক্রিকেটাররা। পতাকা হাতে অনেকক্ষণ ধরেই একাদশের বাইরের খেলোয়াড়রা অপেক্ষায় ছিলেন। পরে ফাইনাল দেখতে আসা দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন ক্রিকেটাররা। বিপরীতে হতাশার ছাপ ফুটে ওঠে ভারতীয় ক্রিকেটারদের মুখে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আলি রাজা।

পাকিস্তান জয়ের কাজটা যেন নিজেদের ইনিংস শেষেই করে রেখেছিল। নির্ধারিত ৫০ ওভার খেলে ৮ উইকেটে ৩৪৭ রানের পাহাড় গড়ে। বিশাল সংগ্রহের কারিগর হচ্ছেন ওপেনার সমীর মিনহাস। ইনিংস উদ্বোধন করতে নেমে ১৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ১৫২.২১ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৯ ছক্কা ও ১৭ চারে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেছেন আহমেদ হুসেইন। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন দীপেন্দ্রন।

 

 

 

কিউএনবি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ সন্ধা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit