সোমবার, ১৮ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন

আমিরের মৃত্যুতে সহমর্মিতা জানাতে কুয়েত গেলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সহমর্মিতা ও সমবেদনা জানাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি আজ সকালে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে কুয়েতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। 

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আল আদওয়ানি পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান।

ড. মোমেন কুয়েতে আজ স্থানীয় সময় সন্ধ্যায় এ সংক্রান্ত কুয়েত সরকার আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি আগামীকাল কাল সকালে ঢাকায় ফিরবেন।

পররাষ্ট্রমন্ত্রী ৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২৩,/দুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit