সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

বেনাপোল পুটখালী সীমান্তে ২০টি স্বর্ণের বার সহ বহনকারী আটক

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী থেকে এক কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ২০ টি স্বর্ণের বারসহ এক সোনা বহনকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক স্বর্ণের ওজন দুই কেজি ৩৬০ গ্রাম। গত শনিবার ১৬ ডিসেম্বর )রাত সাড়ে ১১ টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিম পাড়া থেকে স্বর্ণের বারসহ স্বর্ণ বহনকারী আতিয়ার নামে ব্যাক্তিকে আটক করা হয়। আটক আতিয়ার বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের মহর আলীর ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এরকম একটি গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে একজন সন্দেহ ভাজন ব্যক্তি বাইসাইকেল যোগে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করে।

এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শরীর তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি ৩৬০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা। ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, আটককৃত পাচারকারীর বিরুদ্ধে স্বর্নপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit