শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

দুর্গাপুরে জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে বড় ভাই খুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকালে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত হচ্ছেন, উপজেলার চন্ডীগড় ইউনিয়নের মউ গ্রামের আব্দুল গফুরের ছেলে নুরুল আলম (৫৫)। আর অভিযুক্ত ভাই হচ্ছেন, মজিবুর রহমান (৫০)।

স্থানীয়রা জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সকালে বাড়িতে দুই ভাইয়ের মধ্যে তর্ক বাঁধে। এক পর্যায়ে ছোট ভাই মজিবুরের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মারা যান বড় ভাই নুরুল আলম। ঘটনার পরপরই মজিবুর পালিয়ে যায়। পরে স্থানীয়রা নুরুল আলমকে উদ্ধার করে দুর্গাপুর সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ওসি উত্তম চন্দ্র দেব জানান, লাশ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে। থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit