শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

নোয়াখালীতে পুকুরে অজ্ঞাত নারীর লাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে পুকুর থেকে এক অজ্ঞাত নারীর (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কালু সওদাগর বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা সকাল ৭টার দিকে পুকুরে অজ্ঞাতনামা নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তার পরনে সোয়েটার ও পায়ে মোজা ছিল। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।ওসি আরও বলেন, স্থানীয়দের ভাষ্যমতে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।  

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৩,/সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit