শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

দোকানি জুমার নামাজে, তালা কেটে ৪০ ভরি স্বর্ণালংকার চুরি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি জুয়েলারি দোকানে দিনেদুপুরে তালা কেটে ৪০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে । শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার ৩৮ মিনিটের দিকে উপজেলার সোনাইমুড়ী বাজারের মোতালেব প্লাজার আমিন জুয়ের্লাসে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।  
আমিন জুয়ের্লাসের মালিক সাকায়েত উল্ল্যাহ অভিযোগ করে বলেন, তিনি শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে দোকান থেকে জুমার নামাজ পড়তে মসজিদে যান। ওই সময় এক ব্যক্তি দোকানের তালা কেটে ভিতরে ঢুকে ৪০-৪৫ স্বর্ণ নিয়ে যায়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চুরির একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে।  একজন পাঞ্জাবি পরিহিত লোক চুরি করতেছে। নামাজের সময় ওই ব্যক্তি একটি ব্যাগ হাতে নিয়ে তালা ভেঙ্গে দোকানে ঢুকে যায়। দোকানের মালিক প্রথম বলেছে ১৫-২০ ভরি স্বর্ণ চুরি হয়েছে।  এখন তিনি বলছেন ৩০-৩৫ ভরি স্বর্ণ চুরি হয়েছে।  
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বর্ণ চুরির ঘটনার ক্লু উদঘাটন কাজ করছে পুলিশ। উল্লেখ্য,গত শুক্রবার ৮ ডিসেম্বর ভোরে জেলার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট পশ্চিম বাজারের এক নৈশ প্রহরীকে হত্যা করে মা-মনি জুয়েলার্স ও নুর জুয়েলার্স নামে দুটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনার এক সপ্তাহ পার না হতেই এমন ঘটনা জেলার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit