সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

পরীমণির সঙ্গে কাজের অভিজ্ঞতা বললেন ফেরদৌস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View

বিনোদন ডেস্ক : দুই প্রজন্মের নায়ক-নায়িকা ফেরদৌস ও পরীমনি। তাদের জুটি করে অনেকেই ছবি বানানোর কথা বললেও কেউ এখন পর্যন্ত তা করেননি। তবে আপাতত ছবি বানানো না হলেও তাদের জুটিবদ্ধ করেছেন ইফতেখার চৌধুরী একটি বিজ্ঞাপনচিত্রে। যেটির শুটিং হয়েছে এফডিসির ৭নং ফ্লোরে। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত শুটিংয়ে অংশ নিয়েছেন তারা।

ইফতেখার বলেন, বিজ্ঞাপনচিত্রটি আমরা সিনেমার আদলে নির্মাণ করেছি। প্রচার শুরু হলে দর্শকরা নড়েচড়ে বসবে। কারণ নতুন কিছু দেখতে পাবেন তারা। এর আগেও সিনেমার আদলে বিজ্ঞাপনচিত্র নির্মিত হলেও সেগুলো ছিল কোনো একটা দৃশ্য কেন্দ্র করে। তবে আমরা এই বিজ্ঞাপনচিত্রে পুরো সিনেমাকে তুলে ধরার চেষ্টা করেছি।

ফেরদৌস বলেন, পরীমনির সঙ্গে কখনো কাজ করা হয়নি। এবার তার সঙ্গেও কাজের অভিজ্ঞতা হলো। আমার ভালো লেগেছে। আশা করছি, আমাদের এই বিজ্ঞাপনটি প্রচারে এলে সবারই ভালো লাগবে।

পরীমনি বলেন, প্রথমবারের মতো ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করেছি। এর আগে একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলাম। তবে স্ক্রিন শেয়ার করা হয়নি। প্রথমবার একসঙ্গে আমাদের বিজ্ঞাপনে পাওয়া যাবে।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit