বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি অসুস্থ বোধ করলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আন্ধেরি পশ্চিমের বেলভিউ হাসপাতালে এ অভিনেতার এনজিওপ্লাস্টি করা হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শ্রেয়স বৃহস্পতিবার সারাদিন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিংও করেছিলেন। একেবারে ভালো ছিলেন এবং সেটে সবার সঙ্গে মজাও করেন। তিনি এমন কিছু সিকোয়েন্সের শুট করেছিলেন যেগুলোতে কিছুটা অ্যাকশন ছিল। শুটিং শেষে বাড়ি ফিরে শ্রেয়স তার স্ত্রী দীপ্তি তলপড়েকে জানান যে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। দীপ্তি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই জ্ঞান হারান অভিনেতা।
স্ত্রী দীপ্তির সঙ্গে বলিউড অভিনেকা শ্রেয়স তলপাড়ে। ছবি: সংগৃহীত
পরে তাকে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির ভেলভেউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন শ্রেয়স। রাত ১০টার দিকে এনজিওপ্লাস্টি করা হয় অভিনেতার। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রেয়সের শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল আছে। আইসিইউতে রাখা হয়েছে তাকে।
একাধিক হিট হিন্দি এবং মারাঠি সিনেমায় কাজ করেছেন শ্রেয়স তলপাড়ে। তবে মারাঠি ছবির জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। দুই দশকের ক্যারিয়ারে শ্রেয়স ৪৫টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। তাকে ‘ইকবাল’, ‘ওম শান্তি ওম’, ‘গোলমাল রিটার্নস’, ‘হাউসফুল টু’সহ আরও হিট বলিউড ছবিতে দেখা গেছে।
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার শুটিং শেষে অসুস্থ শ্রেয়স তলপাড়ে। ছবি: সংগৃহীত