সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

জেনিন শহরে মসজিদের ভেতরে ইহুদি প্রার্থনাসঙ্গীত গাইলেন ইসরাইলি সেনারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি সেনারা পশ্চিমতীরের জেনিন শহরে অভিযান চালানোর সময় একটি মসজিদের লাউডস্পিকারে তাদের হানুকা প্রার্থনা সংগীত গেয়েছে। কোনো কোনো সেনা মসজিদের ভেতরে আজানের অনুকরণ করে ইহুদি প্রার্থনা সংগীত গায়।

গার্ডিয়ানের খবরে বলা হয়, সামাজিকমাধ্যমে প্রচার হওয়া ফুটেজে দেখা যায়, একটি মসজিদের ভেতরে প্রবেশ করেছে ইসরাইলি সৈন্যরা। তাদের একজন মিনারে আজানের মতো করে ইহুদি প্রার্থনা সংগীত গাইছে।

আরেকটি ক্লিপে দেখা যায়, ইহুদি হানুকা উৎসের সঙ্গে সম্পৃক্ত একটি গান গাওয়া হচ্ছে। হিব্রুতে গাওয়া এই গান মসজিদটির মিনারে থাকা লাউডস্পিকারের মাধ্যমে প্রচার করা হচ্ছে।

আরেকটি ক্লিপে দেখা যায়, এক সেনা জনশূন্য মসজিদের মেঝেতে বসে মাইক্রোফোনে আজানের রীতিতে কথা বলছে। ওই সেনাকে বলতে শোনা যায়, ‘দয়াময় ঈশ্বরের নামে। আমি আইডিএফের [ইসরাইলি ডিফেন্স ফোর্সেস] মুখপাত্র বলছি।’

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এর নিন্দা করে বলেছে, এটি হলো ধর্মীয় পবিত্র স্থানের প্রতি অবমাননা।

ইসরাইলের সামরিক বাহিনী মনে করছে, এটি ছিল তাদের সেনাবাহিনীর ভাবমূর্তির প্রতি ‘সবচেয়ে মারাত্মক আঘাত।’

জেনিনে তিন দিনের অভিযানকালে তারা এ ঘটনা ঘটায়।

ইতোমধ্যে ইসরাইলি ডিফেন্স ফোর্স এই অপরাধে বেশ কয়েকজন সেনাকে সাসপেন্ড করেছে।
ইসরাইলি বাহিনী বলছে, সেনাদের কমান্ডাররা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জড়িত সেনাদের সরিয়ে দেয় এবং ভিডিওর ব্যাপারে অনুসন্ধান চালায়।

আইডিএফের বিবৃতিতে বলা হয়, ভিডিওতে দেখা যাওয়া সেনাদের আচরণ ভয়াবহ এবং আইডিএফের মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। তাদের আইন অনুযায়ী বিচার করা হবে।

আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি ঘটনার নিন্দা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের সংকল্পের কথা ঘোষণা করেছেন।

সূত্র: গার্ডিয়ান, টাইমস অব ইসরাইল, আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit