সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন রমজান কাদিরভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

 রাশিয়ার অন্যতম কেন্দ্রীয় নেতা এবং চলমান যুদ্ধের শীর্ষ কমান্ডার রমজান কাদিরভ বলেছেন, ২০২৪ সালের গ্রীষ্মের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। বুধবার রুশ সংবাদমাধ্যম আরটি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন রাশিয়ার চেচনিয়া প্রদেশের প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে কাদিরভ বলেন, গাজায় ইসরায়েলি বাহিনী যেভাবে অভিযান চালাচ্ছে, আমরা যদি তাদের স্টাইল বা রণকৌশল অনুসরণ করি— তাহলে আগামী তিন মাসের মধ্যে, অর্থাৎ শীত শেষ হওয়ার আগেই কিয়েভের দখল নেওয়া সম্ভব।

এই চেচেন নেতা বলেন,  ইউক্রেনীয় বাহিনীর লোকবল, গোলাবারুদ ও রসদের যে অবস্থা, তাতে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি—২০২৪ সালের জুনের আগেই তারা যুদ্ধ করার সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলবে।

সাক্ষাৎকারে রমজান কাদিরভ আরও বলেন, ইউক্রেনে রুশ সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করছে এবং চেচেন সেনারা রুশ বাহিনীর সামনের সারিতে রয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit