মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

এক সপ্তাহে রিজার্ভ বাড়ল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

ডেস্ক নিউজ : কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দীর্ঘদিন পর গত সপ্তাহে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে। আইএমএফের ফর্মুলা অনুযায়ী, ১৩ ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার, যা এক সপ্তাহ আগে ছিল ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার। অর্থাৎ, সাত দিনের ব্যবধানে প্রায় ৩৫ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমতে শুরু করে। কারণ ওই যুদ্ধের কারণে তেল ও গ্যাসের মতো পণ্যের দাম বেড়ে যায়। এতে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আইএমএফ, এডিবির ঋণসহ অন্যান্য উৎস থেকে পাওয়া ঋণ যোগ হওয়ার পর বৈদেশিক মুদ্রার মজুত আরও বাড়বে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit