সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

যশোরের এসপির বদলি চেয়ে সিইসিকে জাতীয় পার্টির ৬ প্রার্থীর চিঠি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়েছেন যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের জাতীয় পার্টির প্রার্থীরা। যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ার্দারের বদলি চেয়ে সিইসি কাজী হাবিবুল আউয়ালের কাছে পৃথক ছয়টি চিঠি জমা দেন তারা।

চিঠি দেওয়া ছয়জন হলেন- যশোর-১ আসনের মো. আক্তারুজ্জামান, যশোর-২ আসনের ফিরোজ শাহ, যশোর-৩ আসনের মো. মাহবুব আলম, যশোর-৪ আসনের জহুরুল হক, যশোর-৫ আসনের এমএ হালিম ও যশোর-৬ আসনের জিএম হাসান। তাদের প্রত্যেকের চিঠির ভাষা প্রায় একই।

যশোর-৫ আসনের এমএ হালিম চিঠিতে লিখেছেন- এসপি প্রলয় কুমার জোয়ার্দার প্রায় তিন বছর ধরে যশোর জেলায় কর্মরত আছেন। তিনি নেত্রকোনার স্থায়ী বাসিন্দা হলেও তার শ্বশুরবাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। আত্মীয়তার কারণে প্রলয় কুমারের সঙ্গে মনিরামপুর উপজেলাসহ পুরো যশোরের অনেক মানুষের ভালো সম্পর্ক রয়েছে।

এমএ হালিমের দাবি, প্রলয় কুমার জোয়ার্দার মনিরামপুরের বর্তমান সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের জামাতা। আত্মীয়তার এ সম্পর্ক আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এরই মধ্যে এসপি প্রলয় জোয়ার্দারের নির্দেশে মনিরামপুর থানায় কর্মরত পুলিশ সদস্যরা প্রতিমন্ত্রী স্বপনের পক্ষ নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit