শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

বাংলাদেশের নির্বাচনে ‘ডিপ ফেক’ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার এবং কারাগারে নির্যাতনের ঘটনায় ও নির্বাচনে ‘ডিপ ফেক’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ফাইন্যান্সিয়াল টাইমস টুডের অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন করেন, বলা হয়েছে বাংলাদেশে শেখ হাসিনার সরকার আসন্ন ডামি নির্বাচনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ভুয়া খবর, ভুয়া ভিডিও, কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম ব্যবহার করে একটি পরিকল্পিত প্রচারণা চালিয়েছে। এ প্রতিবেদনের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের অবস্থান জানাতে পারেন?

জবাবে মিলার বলেন, আমরা বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত ভুল তথ্য, ভুয়া খবর দেখেছি। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো পরিচালনা এবং প্রভাবিত করার জন্য এআই ব্যবহারের বিশ্বব্যাপী উদ্বেগজনক প্রবণতার অংশ।

মিলারকে প্রশ্ন করা হয়, আগামী ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনি প্রচারণা ব্যতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার তথাকথিত নির্বাচনকে সামনে রেখে পুরো দেশকে কারাগারে বন্দি করে রাখায় বাংলাদেশের মৌলিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও তার ডেপুটি দাবি করেন, তারাও যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে পারবেন। সরকার গঠনের পর সরকারকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী?

জবাবে মিলার বলেন, হাজার হাজার বিরোধীদলীয় সদস্যকে গণগ্রেফতার এবং কারাগারে নির্যাতনের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন ও সহিংসতা এড়ানোর আহ্বান জানাচ্ছি। সহিংসতা বা প্রতিশোধের ভয় ছাড়াই সবাই অবাধে প্রাক-নির্বাচন ও নির্বাচনি পরিবেশে অংশগ্রহণ করতে পারে— এমন পরিবেশ তৈরি করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এটা আমাদের বিশ্বাস যে, একটি সুস্থ গণতন্ত্র ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর থেকে উপকৃত হয়।

আরেক সাংবাদিক প্রশ্ন করেন, অনেকেই বাংলাদেশ নিয়ে প্রশ্ন তুলছেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপের নতুন কোনো খবর আছে কি? তিনি বলেন, আজ ঘোষণা করার মতো নতুন কোনো নিষেধাজ্ঞা আমার নেই। নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়ার আগে তা প্রকাশ না করা আমাদের দীর্ঘদিনের অভ্যাস।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit