শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’

নওগাঁয় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সাবানের ভিতরে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ৮ হাজার ৫৫০ পিস ইয়াবা সহ বুলবুল আহম্মদ(৩৬) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার রাত ১০টায় নওগাঁ সদর উপজেলার চকমুক্তার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জেলার পত্নীতলা উপজেলার ভগবানপুর গ্রামের আব্দুল আজিজ এর ছেলে। বৃহস্পতিবার সকাল ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-  বুলবুল আহম্মদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ, রাজশাহী ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতেন। তাকে নজরদারিতে রাখা হয়েছিল।

আরো জানা যায়- গোপন সংবাদে ভিত্তিত্বে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে বুধবার রাত ১০টায় নওগাঁ শহরের চকমুক্তার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় প্লাস্টিকের একটি বস্তায় লাক্স সাবানের প্যাকেটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধারসহ বুলবুল আহম্মদকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহন করতে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit