শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সময় জানালেন রাসেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ম্যাচসেরা হয়েছেন আন্দ্রে রাসেল। ক্যারিয়ারে কখনোই অফ ফর্মের কারণে দলের বাইরে ছিলেন না তিনি। মূলত ফ্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি বেশি আকর্ষণ থাকায় জাতীয় দলে অনিয়মিত হয়েছেন। এবার ফিরলেও আর খুব বেশি দিন আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন না, এমনটাই আভাস দিয়েছেন রাসেল।

নিজের অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বকাপটা আমার কেমন যায়, এর ওপর এটি (অবসর) নির্ভর করছে। এখনও অনেক কিছুই দেওয়ার আছে আমার। তবে কোচের সঙ্গে আমার যে আলোচনা হয়েছে, আমি বলেছি যে বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাব। তবে এরপরও যদি তাদের প্রয়োজন পড়ে আমাকে, তাহলে অবসর থেকে ফিরে আসব।’

‘এই পরিকল্পনাই আমার আছে আপাতত। এত এত তরুণ প্রতিভা এখন আছে আমাদের, আমার মতোই অনেকে আছে। কখনও কখনও এই উপলব্ধি প্রয়োজন যে সামনেই বয়স হয়ে যাবে ৩৬। তরুণদের তাই সুযোগ দেওয়া প্রয়োজন। তবে এরপরও যদি ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন পড়ে আমাকে, তাদের হয়ে ঘাম ঝরাতে আমি প্রস্তুত থাকব।’-আরও যোগ করেন রাসেল।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit