রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

লিনকনে কিউইদের হারাল টাইগাররা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ Time View

স্পোর্টস ডেস্ক : লিনকনে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৩৩৪ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩০৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড একাদশ।

শুরুতে ব্যাট করতে নেমে ৪৭ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। ৩১ বলে ৩৩ রান করে প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরত যান এনামুল হক বিজয়। তার বিদায়ের পর তিনে খেলতে নেমে তানজিদ হাসান তামিমের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন সৌম্য সরকার।  

তরুণ ওপেনার তানজিদ ৫ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৫৮ রান করে আউট হন। হাফ সেঞ্চুরি তুলে নেন আলোচিত সৌম্য সরকারও। ঘরোয়া ক্রিকেটে তেমন পারফর্ম না করেও জাতীয় দলে তার সুযোগ পাওয়া নিয়ে বেশ সমালোচনা ছিল। প্রস্তুতি ম্যাচে ৮ চার ও ১ ছক্কায় ৭১ বলে ৫৯ রান করেছেন সৌম্য।

হাফ সেঞ্চুরি তুলে নেন চারে খেলতে নামা লিটন দাসও। ৫ চার ও ১ ছক্কায় ৬৩ বলে ৫৫ রান করেন তিনি। তবে বাংলাদশের রানকে মূলত তিনশ ছাড়িয়ে নিয়ে যান রিশাদ হোসেন। লেগ স্পিনার হিসেবে খ্যাতি থাকলেও এদিন ইনিংস শেষ হওয়ার এক বল আগে আউট হন তিনি। ১১ চার ও ৪ ছক্কায় ৫৪ বলে ৮৭ রান করেন তিনি।  

জবাব দিতে নেমে বাংলাদেশকে ভয় ধরিয়ে দেন নিউজিল্যেন্ডের দুই ব্যাটার পোপলি ও প্যাটেল। তাদের ব্যাটে চড়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে স্বাগতিকরা। কিন্তু ৯০ বলে ৯২ রান করা পোপলিকে বোল্ড করেন আফিফ হোসেন। ৭৭ বলে ৮৯ রান করা প্যাটেলকেও ফেরান তিনি।  

শেষ অবধি আর জয়ের বন্দরে ভিড়তে পারেনি নিউজিল্যান্ড একাদশ। বাংলাদেশের হয়ে ৭ ওভার ২ বল হাত ঘুরিয়ে ৫২ রান দিয়ে তিন উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া দু’টি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন।  

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit