শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউরের বিরুদ্ধে 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ Time View
নোয়াখালী প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান ভূইয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এই লিখিত অভিযোগ করা হয়। লিখিত অভিযোগে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৯, নোয়াখালী ২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জনাব আতাউর রহমান ভূইয়া প্রতীক বরাদ্দের আগেই প্রকাশ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে ভোট প্রার্থণা করছেন।
পাশাপাশি সেনবাগ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে উপজেলা প্রশাসনের সরকারি গাড়ি ব্যবহার করে সরাসরি বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছেন। যা নির্বাচনী আচরণবিধি অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করছে।
অভিযোগে আরো বলা হয়, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া তার পৌরসভাস্থ নিজ বাড়িতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীদের অর্থের প্রলোভন দেখিয়ে জনসমাগম করছেন। এ পরিস্থিতিতে, নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে অনুরোধ জানানো হয়। 
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।    

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit