বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

‘গুপ্ত জায়গা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি রিজভী কর্মসূচি ঘোষণা করছেন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৭ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গুপ্ত জায়গা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করছেন। এ দলটি সন্ত্রাসী সংগঠনের চেয়েও ভয়ঙ্কর। এদের বিষয়ে কথা বলতেও লজ্জা হয়। বুধবার রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

বিএনপিকে সরকার গা ঢাকা দিতে বলেনি বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, অপরাধ করায় বিএনপি নেতারা গর্তে লুকিয়ে আছেন। প্রকাশ্যে আসতে তারা ভয় পাচ্ছেন। তিনি বলেন, বিএনপি যেভাবে গাড়িতে আগুন দিয়ে অবরোধ পালন করছে, তা বিশ্বে নজিরবিহীন। তথ্যমন্ত্রী বলেন, জাতীয় পার্টি আমাদের রাজনৈতিক মিত্র। গণতন্ত্র রক্ষায় আমরা একসঙ্গে কাজ করেছি। এখন একটু মান-অভিমান হতেই পারে। তবে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকলে ভালো ফল করতে পারবে, বলেন তথ্যমন্ত্রী। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit