সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

প্রিয় খাবার খেয়েই মারা গেলেন জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ১১৬ বছর বয়সে মারা গেলেন জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ফুসা তাতসুমি। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। 

মারা যাওয়ার আগে তিনি তার প্রিয় খাবার শিম-পেস্ট জেলি খেয়েছিলেন। খবর ফক্স নিউজের।

তার জীবনকালে তিনি দুটি বিশ্বযুদ্ধ ও একাধিক মহামারি দেখে গেছেন। ওসাকা শহরের কাশিওয়ারা অঞ্চলের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, তিনি ওসাকার একটি পরিচর্যাকেন্দ্রে মারা যান। মারা যাওয়ার আগ পর্যন্ত সেই নার্সিং হোমে তার বেশিরভাগ দিন বিছানায় কাটিয়েছেন। 

ওসাকার গভর্নর হিরোফুমি ইয়োশিমুরা গণমাধ্যম এক্সে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি আন্তরিকভাবে তার আত্মার জন্য প্রার্থনা করি। জাপানি কর্মকর্তারাও তাতসুমির জন্য সমবেদনা জানিয়েছেন। 

গত বছর ১১৯ বছর বয়সে কেন তানাকা মারা যাওয়ার পর তাতসুমিকে জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit