বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সমাপনী অনুষ্ঠানে নাকভি থাকছেন, এবার ভারত কী করবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : সিনিয়রদের আসরে পাকিস্তানকে একতরফাভাবে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এরপর কী নাটকটাই না হয়েছে! অবশ্য টুর্নামেন্টজুড়েই নাটক ছিল। পাকিস্তানের ওপর পহেলগাম সন্ত্রাসী হামলার দায় দিয়ে সালমান আগাদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। তিন ম্যাচে মুখোমুখি হয়ে তিন ম্যাচেই তারা হ্যান্ডশেক থেকে বিরত থাকে।

সবচেয়ে বড় নাটকটা হয়েছিল চ্যাম্পিয়নদের শিরোপা নিয়ে। সেই নাটকের এখনও সমাপ্তি হয়নি। রাজনৈতিক ওই বৈরিতার কারণে ভারত পিসিবি সভাপতি ও এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভির কাছ থেকে শিরোপা গ্রহণ করেনি, নেয়নি চ্যাম্পিয়নের মেডেলও। উদ্‌যাপন করে ট্রফি ছাড়াই। নাকভি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।
এশিয়া কাপের শিরোপা এখনও এসিসির অফিসেই আছে। নাকভির শর্ত, ট্রফি নিতে হলে তার কাছ থেকেই নিতে হবে। এই শর্ত দিয়ে ভারতকে দুবাইয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। কিন্তু ভারত যাচ্ছে না, ফলে ট্রফি সমস্যারও সমাধান হচ্ছে না। সেরকম আরেকটা ঝামেলা কি তৈরি হতে চলেছে?

যুব এশিয়া কাপের ফাইনাল হচ্ছে দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের খবর, নাকভি পুরো ফাইনাল মাঠে বসে উপভোগ করবেন। থাকবেন সমাপনী অনুষ্ঠানেও। তার মানে, শিরোপাও তার হাত দিয়েই হস্তান্তর হবে।

চ্যাম্পিয়ন হলে কি ভারত এবারও তার কাছ থেকে ট্রফি নিতে অপারগতা প্রকাশ করবে? ভারত চ্যাম্পিয়ন না হলেও ঝামেলার শঙ্কা মিটছে না। রানার্সআপদের ট্রফি আছে, মেডেল আছে। নাকভির কাছ তারা সেগুলোও না নিতে চাইলে অবাক হওয়ার কিছু থাকবে না।

 

 

কিউএনবি/খোরশেদ/২১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit