সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) বরখাস্ত করার সিদ্ধান্ত তুলে নিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো। এক্সে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ফার্নান্ডো। 

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, শীঘ্রই এসএলসির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)।

মূলত ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণেই এসএলসিকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। এবার সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত বদলের ফলে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে আইসিসিও। তবে এ ব্যাপারে এখনও আইসিসির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

শ্রীলঙ্কার ক্রিকেটে ফেরার আশাবাদ ব্যক্ত করে ফার্নান্ডো লিখেছেন, ‘আমাদের ওপর দেওয়া আইসিসির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে আমি আজ শ্রীলঙ্কা ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগের সিদ্ধান্ত তুলে নিতে একটি গেজেটে স্বাক্ষর করেছি।’

বিশ্বকাপ ব্যর্থতার কারণ দেখিয়ে এসএলসিকে বরখাস্ত করেছিলেন দেশটির তখনকার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। ক্রিকেট বোর্ডে সরকারের এমন হস্তক্ষেপের পর এসএলসিকে বরখাস্ত করে আইসিসি। যার সিদ্ধান্তে এত বড় শাস্তি পেল দেশের ক্রিকেট বোর্ড শাস্তি পেয়েছেন তিনি নিজেও। গত ২৭ নভেম্বরে রোশানকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit