শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

অজুতে যেভাবে ঘন দাড়ি ধুতে হয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

ডেস্ক নিউজ : অজুতে ফরজ ৪টি। পুরো মুখমণ্ডল ধৌত করা। দুই হাতের কনুইসহ ধোয়া। মাথা মসেহ করা। দুই পায়ের টাখনুসহ ধৌত করা। অজুর সুন্নাহ রয়েছে অনেকগুলো বিষয়। মহানবী সা. সাহাবিদের যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, সেভাবে অজু করা সুন্নাত। অজুতে ঘন দাড়ি ধোয়ার নিয়ম হল, চেহারার সীমার ভিতরের পুরো দাড়ির উপরিভাগ ধৌত করা ফরজ। এ অংশ মাসহ করা যথেষ্ট নয়।

 
আর চেহারার সীমার বাইরের দাড়ি ধোয়া লাগবে না। এ অংশ মাসহ করা সুন্নত। হানাফি মাজহাবের একাধিক নির্ভরযোগ্য গ্রন্থে এ মতটিকে প্রাধান্য দেয়া হয়েছে। (ফাতহুল কাদির ১/১২; বাদায়েউস সানায়ে ১/৬৭; আননাহরুল ফায়েক ১/৩৬)
অজুর সুন্নাত পদ্ধতিঅজুর সুন্নাহগুলো হচ্ছে, অজুর শুরুতে নিয়ত করা (বুখারি)। বিসমিল্লাহ পড়া (আবু দাউদ) উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া (মুসলিম)। মিসওয়াক করা (আবু দাউদ)। কুলি করা (মুসলিম)। নাকে পানি দেয়া (মুসলিম)। রোজাদার না হলে ভালোভাবে কুলি করা ও নাকে পানি দেওয়া (তিরমিজি)।

প্রতিটি অঙ্গ তিনবার ধোয়া (মুসলিম)। দাড়ি খিলাল করা (আবু দাউদ)। আঙুলসমূহ খিলাল করা (তিরমিজি)। পুরো মাথা মাসেহ করা (আবু দাউদ)। উভয় কানের ভেতরে ও বাইরে মাসেহ করা (আবু দাউদ)। মাথার সামনের অংশ থেকে মাসেহ শুরু করা (মুসলিম)। গর্দান মাসেহ করা (কানজুল উম্মাল)। ধোয়ার সময় অঙ্গগুলোকে ঘষেমেজে ধোয়া (আবু দাউদ)।
 
একটি অঙ্গ শুকানোর আগেই পরের অঙ্গ ধোয়া (বুখারি)। অঙ্গগুলো ধোয়ার সময় ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ প্রথমে মুখমণ্ডল, তারপর হাত ধোয়া, এরপর মাথা মাসেহ করা এবং পা ধোয়া। (সুরা মায়েদা ৬)। বাঁ হাত দিয়ে প্রথমে ডান হাত ধোয়া ও বাঁ হাত দিয়ে প্রথমে ডান পা ধোয়া (নাসায়ি)।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit