বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জাতীয় পার্টি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

ডেস্ক নিউজ : ‘জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘এ বিষয়ে আমার কোনো কথা বলার সুযোগ নেই। আমাদের বিশ্বাস করবেন কিনা, করেন কিনা, সেটা উনার (প্রধানমন্ত্রী) বিষয়। এ বিষয়ে আমাদের কোনো কমেন্টস নেই।’

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ‘নির্বাচনে আসছি নির্বাচন করার জন্য, চলে যাওয়ার জন্য নয়। কেউ যদি বিশ্বাস না করেন, সেটা উনাদের বিষয়। উনাদের বিশ্বাস করেন না। আমরা বিশ্বাস, অবিশ্বাসের প্রশ্নে নেই। নির্বাচন হলো সরকার পরিবর্তনের পথ। এবারের ভোটে যেহেতু বিএনপি আসেনি, অ্যান্টি আওয়ামী লীগ ভোট অনেক বেশি। সেই ভোট আমরা পাব। এটা আশা করে নির্বাচনে এসেছি। সেই ভোটটা পেতে গেলে সুষ্ঠু ভোটের পরিবেশ দরকার। পরিবেশ যদি হয় তাহলে এবার আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি।

তিনি বলেন, জাতীয় পার্টি ইসি ও সরকারের কাছে শুধু ভোটের সুষ্ঠু পরিবেশ চেয়েছে। এটাই আমাদের মেইন দাবি। এটুকু হলেই নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো অবকাশ নেই।

এ সময় মুজিবুল হক চুন্নু আরও বলেন, নির্বাচনি আচরণবিধি মেনে আমার নেতাকর্মীদের এলাকায় কারও কাছে ভোট চাওয়া, জনসংযোগ-প্রচার করতে বলেছি। প্রার্থীরা এলাকায় আছেন। জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। সাংগঠনিক কাজকর্ম করে যাচ্ছেন।

এ সময় রওশন এরশাদ প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ম্যাডাম আমাদের পার্টির প্রধান পৃষ্ঠপোষক। উনি নির্বাচন করুক, উনার ছেলে করুক এবং উনার (রওশন এরশাদ) ইচ্ছামতো আরেকজন করুক। তিনজনের জন্য মনোনয়নপত্র নিয়ে আমরা অপেক্ষা করেছি।

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের আগের দিন রাত ১০টা পর্যন্ত বসেছিলাম। রওশন এরশাদকে বলেছি আপনি চাইলে আমি নিজে আপনার বাসায় মনোনয়নপত্র নিয়ে যাব। কিন্তু উনি আমাকে মনোনয়ন নিয়ে যাওয়ার নির্দেশ দেননি। পরে রওশন এরশাদ বলেছেন- তিনি নির্বাচনে যাবেন না। ম্যাডাম ভোটে এলে আমাদের জন্য ভালো হতো, কর্মীরাও খুশি হতো। ম্যাডাম না আসায় আমরা দুঃখিত।

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit