শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’

পিএসএলে শান্ত-হৃদয়-শরিফুলসহ ৬ বাংলাদেশি গোল্ড ক্যাটাগরিতে

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর। এ বছরের ১৩ ডিসেম্বর প্লেয়ার ড্রাফট। এই ড্রাফটে আছেন ২১ বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে গোল্ড ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের ছয় জন। আজ সোমবার পিএসএল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্যাটাগরির খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে।

গোল্ড ক্যাটাগরিতে জায়গা পাওয়া বাংলাদেশের ৬ ক্রিকেটার হলেন-আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, মুক্তার আলি, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ এবং তাওহিদ হৃদয়। এর মধ্যে মুক্তার আলি ছাড়া সবাই জাতীয় দলের ক্রিকেটার।

এর আগে জানা যায়, পিএসএল ড্রাফটের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকের ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তামিম ইকবালরা।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit