শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’

‘নির্বাচনী খরচ জোগাতে শেখ হাসিনা সিন্ডিকেটের হাতে বাজার ছেড়ে দিয়েছেন’

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

ডেস্কনিউজঃ নির্বাচনী খরচ জোগাতে শেখ হাসিনা এবং তার মন্ত্রী-এমপিরা সিন্ডিকেটের হাতে নিত্যপন্যের বাজার ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১১ ডিসেম্বর) এক ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, একতরফা পাতানো নির্বাচনী খরচ জোগাতে শেখ হাসিনা এবং তার মন্ত্রী -এমপি-নেতারা সিন্ডিকেটের হাতে ছেড়ে দিয়েছে নিত্যপণ্যের বাজার। বাজারে চলছে আওয়ামী অলিগার্কদের ডাকাতি। সরকার সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করে তাদের হাতে সব ছেড়ে দিয়ে নির্বাচনী ক্যারিক্যাচার নিয়ে উন্মাদের মতো আচরণ করছে।

আসন ভাগাভাগি নিয়ে সরকারের শ্যাম রাখি না কুল রাখি অবস্থা উল্লেখ করে তিনি বলেন, তাদের সব শরিকরা চায় নৌকা। মুখে বলে অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু সবই তো নৌকা। মাঝি একজনই। যত খুদ কুঁড়ো পার্টি এবং স্বতন্ত্র নির্বাচনের মুলো খেতে গেছে সব এক ছাতার নিচের বাসিন্দা, নামেই আলাদা।

দেশে পেঁয়াজ রসুন ডাল চালের দাম নিয়ে নৈরাজ্য চলছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, সেদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। ব্যবসায়ীরা যেমন খুশি দাম নির্ধারণ করছে, সরকারের কোনো বিধি-বিধানের তোয়াক্কা করা হচ্ছে না। সরকার যদি নির্বাচিত হতো বা জনগণের ভোটের প্রয়োজন পড়তো তাহলে দলীয় ব্যবসায়ীদের হাতে বাজারের নিয়ন্ত্রণ ছেড়ে দিতো না।

কারাগারগুলোও মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, সরকার তাদের দখলদারিত্ব ধরে রাখার জন্য পুরো দেশকে নরকপুরিতে পরিণত করেছে। ঘরে বাইরে কোথাও নিরাপত্তা নেই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। সরকারের প্রতিপক্ষদের জীবন রাষ্ট্রীয় নজরদারি-বন্দুকের নলের নিচে বন্দি। বাইরের মতো কারাগারগুলোও পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়। দেশের ৬৮টি কারাগার একেকটি টর্চার সেল।

কিউএনবি /বিপুল/১১.১২.২০২৩/ রাত ৯.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit