শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’

নির্বাচক হতে ক্রিকেট থেকে অবসরে পাকিস্তানের তারকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের সদস্য হতে যাচ্ছেন আসাদ শফিক। তাই পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের ফাইনালে মাঠ ছাড়ার সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গত তিন বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন আসাদ শফিক।

এই সময়ের মধ্যে শুধু মাত্র ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। আসাদ শফিক পাকিস্তানের হয়ে ৭৭টি টেস্ট ম্যাচ খেলে ১২টি সেঞ্চুরির সাহায্যে ৩৮.১৯ গড়ে ৪ হাজার ৬৬০ রান করেন। 

২০১০ থেকে ২০১৭ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৬০টি ওয়ানডে ম্যাচ খেলে ১ হাজার ৩৩৬ রান করেন তিনি। আর ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেন ১৯২ রান। 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit