রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ, টুর্নামেন্ট সেরা ইমরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (১০ ডিসেম্বর) রাতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টি-টেন ফরম্যাটের টুর্নামেন্টে শুরুতে ব্যাট করে বাংলাদেশকে ৭৪ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। 

ফাইনাল ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক তাহমিদ আলম। ভারতের বিপক্ষে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। আর টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইমররুল কায়েস।
 
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকেও তেমন পাত্তা দেয়নি লাল-সবুজ দল। পাকিস্তানের দেয়া ৪৮ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখে পেরিয়ে যায় বাংলাদেশ। আর ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপার স্বাদ নেয় ইশরাকের দল।
 
মাল্টিকালচারাল কাপ একটি বহুজাতিক টুর্নামেন্ট। ৮টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে গড়াল এবার। এবারের আসরে সবগুলো ম্যাচ হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। 

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit