রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

জাপানকে গুঁড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : আরব আমিরাতের পর জাপানকেও হারাল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দুই ম্যাচে জিতে বি-গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ যুব দলটি। গত শনিবার বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২২৮ রান করে অলআউট হয়। টার্গেট তাড়া করতে নেমে মাহফুজুর রহমান ও শেখ পারভেজ হোসেন জীবনের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৬৭ রানেই অলআউট হয় আরব আমিরাত। ৬১ রানের জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মিশন শুরু করে বাংলাদেশ। 

আজ সোমবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমির গ্রাউন্ড-২ তে টস জিতে জাপানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৪৭.১ ওভারে মাত্র ৯৯ রানেই অলআউট হয় জাপান।

৩০০ বলে মাত্র ১০০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলী ও জিসান আলম। উদ্বোধনী জুটিতে তারা মাত্র ৭.৫ ওভার তথা ৪৭ বলে ৭১ রানের জুটি গড়েন। ১৬ বলে চারটি চার আর একটি ছক্কায় ২৯ রান করে ফেরেন জিসান আলম।

এরপর মিজান চৌধুরীকে সঙ্গে নিয়ে ২৩২ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আশিকুর রহমান। দলের জয়ে ৪৫ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করে অপরাজিত থাকেন আশিকুর। ৭ বলে এক বাউন্ডারিতে ১০ রান করে অপরাজিত থাকেন মিজান। এই জয়ে বি-গ্রুপে চার দলের মধ্যে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে শ্রীলংকা। তৃতীয় ও চতুর্থ পজিশনে পড়ে আছে স্বাগতিক আরব আমিরাত ও জাপান।

এ-গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান। দুই ম্যাচে সমান ২ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় পজিশনে আছে ভারত ও আফগানিস্তান। দুই ম্যাচে কোনো পয়েন্ট অর্জন করতে না পারায় নেপালের অবস্থান চতুর্থ।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit