রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

বাবর আজমের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ান তারকারা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ Time View

স্পোর্টস ডেস্ক : গত মাসে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। দলের বাজে পারফরম্যান্সের জন্য অধিনায়ক বাবর আজম নিজেও দায়ী।

বিশ্বকাপের পর প্রথমবারের মতো কোনো সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে পাকিস্তান। 

১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ান তারকা বোলাররা।

অস্ট্রেলিয়ার অধিনায়ক পেসার প্যাট কামিন্স বলেন, ‘বাবরের খুব বেশি দুর্বলতা নেই। তার টেকনিক খুবই নিখুঁত এবং সে মাঠের সবদিকে রান করতে পারে। তাকে নিয়ে কঠিন পরিশ্রম করতে হবে। এই মুহূর্তে বিশ্বের শীর্ষ সারির ব্যাটসম্যানদের মধ্যে আছে সে। তাকে আউট করতে পারাটা তৃপ্তিরই হবে।’

অস্ট্রেলিয়ান তারকা পেসার জশ হ্যাজলউড বলেছেন, ‘বাবর আজম দারুণ মানসম্পন্ন এক খেলোয়াড়। লম্বা সময় ধরেই এই পর্যায়ে আছে সে। শুরুতে বাবর ওয়ানডে ব্যাটসম্যান হিসেবেই আবির্ভূত হয়েছে। পরে নিজেকে বদলে অসাধারণ একজন টেস্ট ক্রিকেটারে পরিণত করেছে। একটু ভুল করলেই সে আপনাকে শাস্তি দেবে এবং বোলারদের ওপর চাপ তৈরি করার চেষ্টা করবে।’

আসন্ন টেস্ট সিরিজে বাবর কী করতে পারেন, সেটা নিয়ে অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক বলেছেন, ‘বাবরের ব্যাটিং টেম্পারমেন্ট দুর্দান্ত। তার হাতে সব ধরনের শট আছে। সে একটি ইনিংস গড়তে পারে এবং চরম আগ্রাসীও হতে পারে। প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ বের করে নেওয়ার সামর্থ্য বাবরের আছে। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আশরা করছি, এই সিরিজে বাবরকে আমরা শান্ত রাখতে পারব।’

অস্ট্রেলিয়ান তারকা স্পিনার নাথান লায়নের চোখে বাবর অন্য একপর্যায়ের খেলোয়াড়। তিনি বলেন, ‘বাবর আজম দুরন্ত এক প্রতিভা। আপনি সব সময়ই বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে চাইবেন এবং সে তাদেরই একজন।’

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit