শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবি, ১ জেলে নিখোঁজ, উদ্ধার-৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।  এ সময় ছয় জেলে জীবিত উদ্ধার করা হয়।  তবে এখনো এক জেলে নিখোঁজ রয়েছে।  নিখোঁজ জেলের নাম মৃদুল (২০)।  সে উপজেলার নলচিরা ইউনিয়নের ফজল মাঝি গ্রামের হরিবন্ধু দাসের ছেলে। সোমবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে,গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের নলচিরা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।  

অমিত কুমার বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে নলচিরা ঘাট এলাকা থেকে একটি বলগেট চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।  ওই সময় মাছ ধরার একটি ট্রলারে সাতজন জেলে নিয়ে মাছ ধরার জন্য অপেক্ষা করছিলেন।  তখন নিয়ন্ত্রণ হারিয়ে বলগেটটি মাছ ধরার ট্রলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।  পরে পাশে থাকা মাছ ধরার অন্য একটি ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ছয় জেলেকে জীবিত উদ্ধার করলেও মৃদুল নামে এক জেলে এখনো নিখোঁজ রয়েছে। তিনি আরও বলেন, নিখোঁজ জেলে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে নৌ-পুলিশ।   

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit