রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

কিংস-ওড়িশার শ্রেষ্ঠত্বের লড়াই আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ওড়িশা এএফসির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এই ম্যাচেই সিদ্ধান্ত হবে দক্ষিণ এশিয়ার সেরা ক্লাব হয়ে কে যাবে পরের রাউন্ডে, কোন ক্লাব খেলবে ইন্টার জোনাল সেমিফাইনালে।

মাঠের বাইরে কিংসের জন্য যতটা সম্ভব কঠিন পরিস্থিতি তৈরি করছে স্বাগতিকরা। সেই প্রভাব যেন মাঠেও না আসে এমনটাই চাওয়া কিংসের কোচ ব্রুজোনের। তিনি বলেন, ‘এএফসি কাপে খেলা আমাদের ক্লাবের জন্য স্বপ্নের মতো। এরকম একটা আসরের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমাদের ক্লাবের বিনিয়োগকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এই আসরটিকে অনেক গুরুত্ব দেয় এবং এএফসি কাপকে সামনে রেখেই আমরা দল গড়ি এবং যেই বন্ধু ক্লাবগুলো বাংলাদেশে খেলতে যায়, তাদের সব ধরনের সম্মান করি। তবে এখানে আমাদের প্রতিপক্ষ আমাদের সঙ্গে শিশুসুলভ আচরণ করছে। ’

‘এই বিষয়গুলো অবশ্যই এএফসির দেখা উচিত। কারণ যখনই আমরা বাইরে খেলতে আসি, এমনকি আগের তিন বছরও আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। গতকাল বিকেলে হোটেলে আসার পর থেকে দীর্ঘক্ষণ আমাদের রুমের সমস্যা সমাধানের জন্য অপেক্ষা করতে হয়েছে। আমাদের খেলোয়াড়দের এক খাটে দুজনকে ভাগাভাগি করে থাকতে বলা হয়েছে। আর এখন যে হোটেলে আছি, সেখানে আজ  (গতকাল) রাতে কনসার্ট হবে। তাছাড়া ভিসা জটিলতার কারণে আমরা একজন খেলোয়াড়কে দেশে রেখে এসেছি। ’

‘অতীতের আসরগুলোতেও আমাদের নানাভাবে হেনস্তা হতে হয়েছে। বিশেষ করে রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়েছে বারবার। আগের দুটি এএফসি কাপে রেফারির লালকার্ডের সিদ্ধান্তে আমাদের গ্রুপসেরা হওয়া হয়নি। এ সব কিছুই এএফসির এখতিয়ারে আনা উচিত এবং আশা করব কাল (আজ) এরকম কোনো ঘটনা আমাদের সঙ্গে ঘটবে না। আমাদের চাওয়া একটাই রেফারি যাতে কাউকে জিতিয়ে না দেন,’ যোগ করেন তিনি।

তবে এসবকে অজুহাত হিসেবে দেখাতে চান না ব্রুজন। আজ তার লক্ষ্য শুধুই জয়। একই লক্ষ্যের কথা জানালেন দলের অধিনায়ক রবসন রবিনহোও। কিংসের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘দলের প্রত্যেকে দারুণ একটা সময় পার করছি। আমাদের এবার পরের ধাপে যাওয়ার সেরা সুযোগ। এই লক্ষ্যপূরণে আগামীকাল আমরা নিজেদের সেরাটা নিংড়ে দেব এবং প্রত্যেকেই আমরা একই লক্ষ্য নিয়ে নামব। ’ 

আজ ন্যূনতম ড্র কিংসকে নিয়ে যাবে পরের রাউন্ডে, আর স্বাগতিক ওড়িশার দরকার জয়। এমন সমীকরণ মাথায় নিয়ে আজ রাত ৮টায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। গত দুইবারও এমন সমীকরণের সামনে দাঁড়াতে হয়েছিল কিংসকে। কিন্তু দুইবারই মোহনবাগান সুপার জায়ান্টের বাধা পেরোতে পারেনি।

এবার অবশ্য শেষ রাউন্ডের আগেই বিদায় নিয়েছে কলকাতার জায়ান্টরা। সবুজ-মেরুনদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করে এসে হোমে দুর্দান্ত জয় তুলে নেয় অস্কার ব্রুজোনের দল। এবার ভারতেরই আরেক ক্লাব ওড়িশা এফসি বাধা পেরোনোর চ্যালেঞ্জ। এবার কি পারবে কিংস? সেই উত্তর জানা যাবে আজ রাতেই।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit