রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সভায় সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : বিশ্বকাপে পাওয়া ইনজুরির উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান টাইগার অলরাউন্ডার সাকিব। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের মতবিনিময়সভা ও প্রীতি ভোজে অংশ নিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। 

রোববার (১০ ডিসেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কাবাব কিং পার্টি হলে এ সভা অনুষ্ঠিত হয়। 

যুক্তরাষ্ট্রে তিনি রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মতবিনিময়সভায় অংশ নেন। 

সম্প্রতি সাকিব মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান। বর্তমানে এই আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন। 

এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মাগুরা-১ ও ২ আসনসহ ঢাকা-১০ থেকে মনোনয়নপত্র কিনেছিলেন সাকিব। তারকা এই ক্রিকেটারের পক্ষে তার একজন প্রতিনিধি মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেছিলেন। শেষ পর্যন্ত মাগুরা-১ আসন থেকে সাকিবকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। আর নির্বাচনি প্রচার চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। সবশেষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

 

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit