সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

নতুন রূপে সামান্থা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউড ও দক্ষিণের অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বেশ জনপ্রিয় নায়িকা। এবা অভিনয়ের পাশাপাশি জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই তারকা।

রোববার (১০ ডিসেম্বর) নিজের নতুন প্রযোজনা সংস্থার কথা ঘোষণা করলেন সামান্থা। কী নাম রাখলেন নিজের সংস্থার? জানালেন সবই।

সেখানেই লিখেছেন তার প্রযোজনা সংস্থার নাম ‘ট্রালালা মুভিং পিকচার্স’। সেই সঙ্গে তিনি এও জানান যে, তার সংস্থা আপাতত হায়দরাবাদের ‘মান্ডোয়া মিডিয়া ওয়ার্কস’ নামে এক বিনোদন সংস্থার সঙ্গে কাজ করছে।

এদিন সংস্থার লোগো উন্মোচন করে অভিনেত্রী লেখেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে— পরিচালকদের অর্থবহ, নিজস্ব ও সর্বজনীন গল্প বলার একটি সঠিক প্ল্যাটফরম দেওয়া।’ 

সামান্থা ও মান্ডোয়া মিডিয়া ওয়ার্কসের যৌথ উদ্যোগে জন্ম হওয়া এই সংস্থা নিজেদের এই প্ল্যাটফরমকে এমন এক স্থান হিসেবে মনে করে, যা ঐতিহ্যগত আখ্যানকে পেরিয়ে যায়। 

এদিন নিজের সামাজিকমাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, ‘খুব উৎসাহের সঙ্গে আমার প্রযোজনা সংস্থা ট্রালালা মুভিং পিকচার্সের নাম ঘোষণা করছি।’

আগের কয়েকটি সিনেমা সেভাবে সাড়া জাগাতে না পারলেও সামান্থা অভিনীত শেষ সিনেমা ‘খুশি’ বক্স অফিসে সফল হয়েছে। ছবিটিতে তিনি জুটি হয়েছিলেন বিজয় দেবরাকোন্ডার সঙ্গে। সামনে সামান্থা অভিনীত বেশ কয়েকটি প্রকল্প মুক্তি পাবে। এর মধ্যে আছে চলচ্চিত্র ‘চেন্নাই স্টোরিজ’ ও সিরিজ ‘সিটাডেল’।

চার বছরের দাম্পত্য ছিল নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর। তার আগে একটা লম্বা সময় একত্রবাস করেছেন তারা। কিন্তু ২০১৭ সালে বিয়ের পরই যেন বাড়তে থাকে জটিলতা। শেষমেশ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন দুপক্ষই। বিয়ের চার বছরের মাথায়, অর্থাৎ ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের। গত কয়েক বছর ধরে তার ব্যক্তিগত জীবনে একের পর এক ঝড় বয়ে গেছে। তার পরও সব কিছু সামলে পেশাদার অভিনেত্রী হিসেবে নিজের জীবনের অন্যতম সেরা সময় উপভোগ করেছেন সামান্থা। 

কয়েক বছর আগে দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে পা রেখেছেন তিনি। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে বলিউডে হাতেখড়ির পর মার্ভেলখ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণেও কাজ করেছেন তিনি। মাঝে ‘শকুন্তলা’ ও ‘কুশি’র মতো ছবিগুলো মুক্তি পেয়েছে তার। ব্যক্তিগত জীবনে যা-ই হোক না কেন, কর্মজীবনে সাফল্যই পেয়েছেন অভিনেত্রী।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/সকাল ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit