সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

জানা গেল ফিফা বর্ষসেরা পুরস্কারের স্থান ও তারিখ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : প্রতিবছর ফুটবল মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্সের বিচারে বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে থাকে বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যা ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড নামেও পরিচিত। 

এবার ২০২৩ সালের বর্ষসেরা পুরস্কার প্রদানের তারিখ ঘোষণা করলো ফিফা। ২০২৪ সালের ১৫ জানুয়ারি ইংল্যান্ডের লন্ডনে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে এ পুরস্কার প্রদান করা হবে। এ নিয়ে অষ্টমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড।

এ নিয়ে তৃতীয়বারের মতো লন্ডনে অনুষ্ঠিত হবে ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড। এর আগে ২০১৬ ও ২০১৭ সালেও এখানে হয়েছিল অনুষ্ঠানটি।

এই মর্যাদাপূর্ণ ইভেন্টটিতে বিশ্বের সেরা খেলোয়াড়, কোচ, ভক্ত, গোল এবং ন্যায্য খেলোয়াড়দের স্বীকৃতি দেয়া হয়। অর্থাৎ বরাবরের মতো এবারও ফিফা মোট ১১টি ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কার প্রদান করবে। চূড়ান্ত মনোনীত নির্বাচন করা হবে ভোটের মাধ্যমে।

উল্লেখ্য, ২০১৭ সালে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন কর্তৃক প্রদত্ত ব্যালন ডি’অর থেকে আলাদা হয়ে যায় ফিফা। এরপর থেকে প্রতিবছর ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড ঘোষণা করে আসছে ফিফা।

সূত্র : ফোর্বস।

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit