সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

পাঁচ উইকেট হারিয়ে চাপে কিউইরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ভরাডুবির পর এবার ব্যাটিং বিপর্যয়ে পড়েছে কিউইরা। তবে সফরকারীদের লক্ষ্যটা ছোট হওয়ায় স্বস্তিতে নেই বাংলাদেশও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে সফরকারীরা।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। পঞ্চম ওভারে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন কিউই ওপেনার ডেভন কনওয়ে। দলটির স্কোরবোর্ডে তখন উঠেছে মাত্র ৫ রান। এরপর নিয়মিত বিরতিতে আরও ৪ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।  

কোনোমতে দুই অঙ্ক ছুঁতে পারা কেন উইলিয়ায়মসন (১১) বিদায় নিয়েছেন তাইজুল ইসলামের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে। এরপর আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। এই ডানহাতি স্পিনারের বলে লেগ বিফোর হন হেনরি নিকোলস (৩)। কয়েক ওভার বিরতিতে ফের আঘাত হানেন মিরাজ। এবার তার বল সেট ব্যাটার টম ল্যাথামের (২৬) ব্যাটের কানায় ছুঁয়ে জমা হয় স্লিপে থাকা নাজমুল শান্তর হাতে।

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit