বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

ডোমারে কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নর্দান প্রোগ্রেসিভ এ্যাসোসিয়েটস্ রংপুর এর আয়োজনে নীলফামারীর ডোমারে প্রথম থেকে পঞ্চম শ্রেনীর শিশুদের কিন্ডার গার্টেন পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ডিসেম্বর) সকাল ১০টায় ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও গোমনাতী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় কেন্দ্রের সচিব হিসাবে দ্বায়িত্ব পালন কররেন দীর্ঘ ২১ বছরের সফল প্রতিষ্ঠান ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মাওঃ মোঃ মোসলেহুদ্দীন শাহ। এ সময় শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাইদুল ইসলাম, আইডিয়াল একাডেমীর উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউনিক আজিজ স্কুলের প্রধান শিক্ষক রাজিবুল ইসলাম বাপ্পি, গোমনাতী মডেল একাডেমীর অধ্যক্ষ মিজান আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

২টি পরীক্ষা কেন্দ্রে শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩শত জন এবং গোমনাতী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ২শত জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এতে ডোমার আইডিয়াল একাডেমী, ইউনিক আজিজ স্কুল, বামুনিয়া আইডিয়াল একাডেমী, আলোক বর্তিকা একাডেমী, লাইফ লাইন স্কুল, গোমনাতী মডেল একাডেমী, আল হেরা শিশু একাডেমী, ওয়েসিস মডেল কিন্ডার গার্ন্টেন, দারকামরী কিন্ডার গার্টেনসহ মোট ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশনেয়। কেন্দ্র সচিব ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মাওঃ মোঃ মোসলেহুদ্দীন শাহ কেন্দ্রগুলো পরিদর্শন করে জানান, উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে শিশুরা পরীক্ষা দিচ্ছে। সকল শিক্ষক মিলে শিশুদের মেধাবী হিসাবে গড়ে তুলতে সার্বক্ষণিক চেষ্টা করে আসছি। পাশাপাশী শিশুদের পড়ালেখায় মনোযোগী করতে অভিভাবকদের পরামর্শ প্রদান করছি। আশা করি আল্লাহর রহমতে তারা রেজাল্ট করবে।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit