বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

আগামী রোববার হরতাল-অবরোধ দিচ্ছে না বিএনপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

ডেস্কনিউজঃ নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৯ অক্টোবর থেকে হরতাল ও অবরোধ দিয়ে যাচ্ছে বিরোধী দল বিএনপি। তবে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী রোববার অবরোধ বা হরতালের মতো কর্মসূচি থেকে বিরত থাকবে দলটি।

হরতাল বা অবরোধ না করে দলটি ‘সরকারি দমন-পীড়ন’র প্রতিবাদে সারা দেশে মানববন্ধন করবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচির ঘোষণা দেন।

বিএনপি সূত্র জানায়, গুম, বিচারবহির্ভূত হত্যা, মিথ্যা মামলা ও গ্রেপ্তারসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে দলটির নেতাকর্মীরা। সেখানে ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীদের পরিবার উপস্থিত থাকবে।

অন্যান্য বিভাগীয় শহর ও জেলা শহরেও একই ধরনের মানববন্ধনের আয়োজন হবে বলে জানিয়েছে বিএনপি সূত্রটি।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আগামীকাল সকাল ৬টায় শেষ হবে।

গত ২৯ অক্টোবর থেকে সারা দেশে লাগাতার অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করে আসছে বিএনপি।

কিউএনবি/বিপুল/০৭.১২.২০২৩/ সন্ধ্যা ৭.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit