বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

১১১ বছরে প্রথম অবনমন পেলে-নেইমারের ক্লাবের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : বেঁচে থাকলে হয়তো দিনটি ভুলে যেতে চাইতেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। যে ক্লাবকে তিনি শূন্য থেকে শিখরে নিয়ে গেছেন, সেই সান্তোস আজ তাদের ইতিহাসে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে। ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের রেলিগেশনে পড়ল ক্লাবটি। ছিটকে গেল ব্রাজিলিয়ান সিরি ‘আ’ থেকে। যেখানে আটবার চ্যাম্পিয়ন হয়েছে তারা।

এতোদিন শীর্ষ পর্যায় থেকে কোনোদিন অবনমিত না হওয়ার রেকর্ডটি ধরে রেখেছিল সান্তোস, সাও পাওলো ও ফ্লামেঙ্গো। কিন্তু সান্তোসকে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে হয়েছে। আগামী মৌসুমে ব্রাজিলিয়ান সিরি ‘বি’তে খেলবে তারা। মৌসুমের শেষ ম্যাচে আজ ২-১ গোলে হেরে বসে ভাস্কো দা গামার কাছে। দুই দলই রেলিগেশন এড়ানোর জন্য লড়ছিল।  

টানা হারের ধারা বজায় রেখে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তে থেকে মৌসুম শেষ করে সান্তোস। ক্লাবটিতে ক্যারিয়ারের ১৮ বছর কাটিয়েছিলেন পেলে। ৬৫৯ ম্যাচে ৬৪৩ গোল করে অসংখ্য রেকর্ড গড়েছেন কিংবদন্তি এই ফুটবলার। এছাড়া বর্তমান সুপারস্টার নেইমারেরও ফুটবলে হাতেখড়ি শতবছরের পুরোনো ক্লাবটি দিয়ে। অবনমিত হওয়ার পর দুঃখ ভারাক্রান্ত মনে ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আমরা আবারও হাসব…। ‘

এদিকে ৩৮ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান সিরি আ’য় চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাস। এই ক্লাবেই খেলে থাকেন ব্রাজিলের উদীয়মান তারকা এনদ্রিক। লিগে ১১টি গোল করা এই ফরোয়ার্ড আগামী বছরের জুলাইয়ে যোগ দেবেন রিয়াল মাদ্রিদে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit