সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কানাডীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, অভিযুক্ত পাইলট জিওফ্রি ওয়াল (৫৯) ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত এয়ার কানাডায় ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন। তবে বড় বাণিজ্যিক যাত্রীবাহী বিমান পরিচালনার জন্য প্রয়োজনীয় এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স (এটিপিএল) তার ছিল না বলে অভিযোগ করেছে পুলিশ।

পিল রিজিওনাল পুলিশ জানিয়েছে, ওই সময়ের মধ্যে ওয়াল দেশি-বিদেশি রুটে ৯০০টির বেশি ফ্লাইট পরিচালনা করেন। তদন্তকারীদের দাবি, তিনি ভুয়া লাইসেন্স–সংক্রান্ত নথি ব্যবহার করে নিজেকে যোগ্য পাইলট হিসেবে উপস্থাপন করেছিলেন এবং নিয়োগকর্তা ও নিয়ন্ত্রক সংস্থাকে বিভ্রান্ত করেছিলেন।

পুলিশের ডেপুটি প্রধান নিক মিলিনোভিচ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বহু বছর ধরে তিনি নিজের যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দিয়ে এসেছেন। বিষয়টি এমন একজন চিকিৎসকের মতো, যিনি সাধারণ চিকিৎসার অনুমতি নিয়ে মস্তিষ্কের অস্ত্রোপচার করছেন।’

এয়ার কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি ধরা পড়ার পর সংশ্লিষ্ট পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং ঘটনাটি স্বেচ্ছায় কানাডার পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ট্রান্সপোর্ট কানাডাকে জানানো হয়। বর্তমানে তিনি আর এয়ার কানাডার কর্মী নন।

পুলিশের জানায়, নিয়মিত নথি যাচাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়লে চলতি বছরের জানুয়ারিতে তদন্ত শুরু হয়। পরে গত ১ জুন তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে আরও অভিযোগ করা হয়েছে, জালিয়াতির বিষয়টি আড়াল করতে ওয়াল পাইলট-সংক্রান্ত নথি চুরির একটি মিথ্যা অভিযোগও দায়ের করেছিলেন।

তবে এয়ার কানাডার দাবি, এ ঘটনায় উড়োজাহাজ পরিচালনার নিরাপত্তা বিঘ্নিত হয়নি। সংস্থাটি বলেছে, তাদের সব পাইলটকে প্রতি ছয় মাস অন্তর দক্ষতা মূল্যায়ন এবং প্রতি বছর অনুমোদিত পরীক্ষকের মাধ্যমে ফ্লাইট পরীক্ষা দিতে হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনের সময় ওয়াল প্রায় ২ দশমিক ৯ মিলিয়ন কানাডীয় ডলার আয় করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা, জাল নথি ব্যবহার, জাল নথি সংরক্ষণ এবং মিথ্যা তথ্য দেওয়াসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন। সূত্র:  এপি, আনাদুলু এজেন্সি

কিউএনবি/অনিমা/১১.০৬.২০২৬/সকাল ১১.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit