বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার ২ আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি

ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নিট পরীক্ষার অনিয়মের প্রতিবাদে চলমান আন্দোলনে অংশ নিয়েছেন আসামের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী কেশব মহান্তর মেয়ে দিবিসা মহান্ত। বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় মন্ত্রীকে আক্রমণ বা ট্রল না করার আহ্বান জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

গত বৃহস্পতিবার গুয়াহাটিতে পরীক্ষার অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন দিবিসা মহান্ত। বিক্ষোভের বিভিন্ন ভিডিওতে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিতে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করতে দেখা যায়।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, কোনো সন্তানের রাজনৈতিক মতাদর্শের জন্য তার বাবাকে আক্রমণ বা ট্রল করা উচিত নয়। একজন প্রাপ্তবয়স্ক সন্তানের নিজস্ব রাজনৈতিক মত থাকতে পারে, যা তার পরিবারের সঙ্গে নাও মিলতে পারে।

তিনি বলেন, “আমার ছেলে ভবিষ্যতে আইন পেশায় গেলে এমন কাউকে আইনি সহায়তা দিতে পারে, যা আমার পছন্দ নাও হতে পারে। তাই সন্তানদের কর্মকাণ্ডের দায় বাবা-মায়ের ওপর চাপানো ঠিক নয়।”

তবে দিবিসার দেওয়া স্লোগানের সঙ্গে তিনি একমত নন বলেও জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “সে যে স্লোগানগুলো দিয়েছে, আমি তার সঙ্গে একমত নই। আগামীতে তার সঙ্গে দেখা হলে আমি অবশ্যই বিষয়টি নিয়ে কথা বলব এবং তাকে বোঝানোর চেষ্টা করব যে, সে যা বলেছে তা সঠিক ছিল না।”

এদিকে, পুরো ঘটনায় আসামের মন্ত্রী কেশব মহান্তর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্রঃ দ্য হিন্দু, এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৬,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit