মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ওয়ানডেতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে নাহিদ রানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪৩ Time View

ডেস্কনিউজঃ ​অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ উন্নতি করেছেন ডানহাতি এ পেসার। এটি তার ক্যারিয়ারসেরা অবস্থান। বোলারদের র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ২৪তম স্থানে রয়েছেন নাহিদ রানা। তার রেটিং পয়েন্ট ৫৩৫।

মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ৪১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন নাহিদ। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগার। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে বর্তমানে নাহিদের ওপরে রয়েছেন কেবল মেহেদী হাসান মিরাজ। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে অধিনায়ক মিরাজ অবস্থান করছেন ৮ নম্বরে। এছাড়া ডানহাতি পেসার তাসকিন আহমেদ নিজের ৩২তম অবস্থান ধরে রেখেছেন। অন্যদিকে, বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭ নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান।

বোলারদের পাশাপাশি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও এসেছে সুখবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৪ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলা তানজিদ হাসান তামিম সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে। ৬৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত দুই ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ২৯ নম্বরে। ওয়ানডে ব্যাটারদের তালিকার শীর্ষে রাজত্ব করছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। এদিকে,অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ। এই তালিকার এক নম্বরে অবস্থান করছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

কিউএনবি/বিপুল/১০.০৬.২০২৬/রাত ১১.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit