সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

নরসিংদীতে ডিবি পুলিশ হেফাজতে অসুস্থ নারীর হাসপাতালে মৃত্যু

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নুরতাজ বেগম নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই গোয়েন্দা পুলিশ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন।নিহত নুরতাজ বেগম (৬০) পৌর শহরের দক্ষিন কান্দা পাড়া এলাকার বাসিন্দা মৃত পিয়ার হোসেনের স্ত্রী। নিহত নুরতাজ বেগমের স্বজনরা এখনো হাসপাতালে আসেনি।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের এস আই নইমুল ইসলাম মোস্তাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নিহত নুরতাজ বেগমকে ১০ কেজি গাজা সহ নরসিংদীর ভেলানগর এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়। রাত ৩ টার দিকে সে অসুস্থ বোধ করেন। পরে তাকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সকাল পৌনে ৮টার দিকে তার বুক ব্যাথা অনুভব করেন। এর কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়।

এদিকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নুরতাজ বেগমের মৃত্যু হলেও দুপুর ২ টা পর্যন্ত তার স্বজনদের হাসাপাতালে দেখা যায়নি। নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা: মো: পলাশ মোল্লা বলেন,এবডমিন পেইন নিয়ে রাতে রোগীটা ভর্তি হয়। চিকিৎসা দেয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। সকাল সাড়ে ৭টার দিকে তার বুক ব্যাথা শুরু হয়। আমরা চিকিৎসা দিই। এরই মধ্যে তার হার্ট এটাক হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারন নিশ্চিত করে বলা যাবে। ডিবি পুলিশের এস আই নইমুল ইসলাম মোস্তাক বলেন, নিহত নুরতাজ একজন মাদক ব্যাবসায়ী। তাকে ১০ কেজি গাজা সহ গ্রেপ্তার করা হয়।

রাতে অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে হার্ট এ্যাটাক হয়ে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র সরকার, জানান রাত ৮ টায় ভেলানরগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারের পর সে সুস্থ্য ছিলো, রাত ১২টায় মামলা হয়, কিন্তু রাত তিন টায় অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়, পরে সকাল ৮টায় মারা যায়।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, গাঁজাসহ গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে থাকা ওই নারী অসুস্থতা বোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। আইন অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ সময় তাঁর শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ সুপার আরও বলেন, এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এ এম ফজল-ই-খোদাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit