শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

অস্ট্রেলিয়া সফরের শুরুতেই পাকিস্তান অধিনায়কের সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : গত মাসে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাবরের অবর্তমানে টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে তারকা ব্যাটসম্যান শান মাসুদকে। আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় পেসার শাহিন শাহ আফ্রিদিকে। 

শান মাসুদের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে পাকিস্তান ক্রিকেট দল। অস্ট্রেলিয়া সফরের শুরুতেই সেঞ্চুরি হাঁকালেন শান মাসুদ। নেতৃত্বের অভিষেকেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।

বুধবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় শুরু প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে চারদিনের প্রস্তুতি ম্যাচের প্রথমদিনের খেলা শেষে পাকিস্তান ৩২৪/৬।

শান মাসুদ ব্যাট করছেন ১৫৬ রানে। সরফরাজ আহমেদ ৪১ ও বাবর আজম ৪০। ৩৮ রান এসেছে আবদুল­াহ শফিকের ব্যাট থেকে। তিন উইকেট নেন স্বাগতিক দলের ডান-হাতি পেসার জর্ডান বাকিংহাম। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট পার্থে শুরু হবে ১৪ ডিসেম্বর।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:০২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit