সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

ওয়ার্নারের সমালোচনা করায় ‘বাদ পড়লেন’ জনসন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : ডেভিড ওয়ার্নারের নায়কোচিত বিদায় জানানোর মঞ্চ প্রস্তুতের ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওপর ক্ষোভ ঝাড়েন মিচেল জনসন। বল টেম্পারিং কেলেঙ্কারিতে অজি ওপেনার জড়িত থাকার পরও তার এমন বিদায়ের আয়োজন নিয়ে কড়া সমালোচনা করেন তিনি। এই ঘটনার পর অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের ধারাভাষ্যকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৪২ বছর বয়সী সাবেক এই পেসারকে।

জনসন নিজেই জানিয়েছিলেন, ‘ট্রিপল এম’ সংস্থার হয়ে এই সিরিজে ধারাভাষ্য দেবেন তিনি। কিন্তু মঙ্গলবার ওই সংস্থাটির প্রকাশিত তালিকায় নাম নেই জনসনের। সেখানে রয়েছেন– মার্ভ হিউজ, ওয়াসিম আকরাম এবং মার্ক টেলরের মতো কিংবদন্তিরা। এটা পরিষ্কার যে, ওয়ার্নারকে নিয়ে জনসনের মন্তব্য খুব একটা ভালোভাবে নেয়নি কেউই। যে কারণে ধারাভাষ্যকারদের তালিকা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
২০১৮ সালে দক্ষিণ আফিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের ঘটনায় অভিযুক্তদের একজন ওয়ার্নার। স্যান্ডপেপার কেলেঙ্কারিতে তার জড়িত থাকার পরও তাকে ঘটা করে বিদায় জানানো অস্ট্রেলিয়ার জন্য অসম্মানের বলে মন্তব্য করেন জনসন। ২০২০ সালের পর থেকে ওয়ার্নারের টেস্ট ব্যাটিং গড় ত্রিশেরও নিচে। টেস্ট ক্রিকেটে নিজের পারফরম্যান্স গ্রাফের এমন নিম্নমুখী গতি তিনি নিজেও টের পেয়েছেন। তাইতো এই ফরম্যাট থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করে রেখেছেন। আসন্ন পাকিস্তান সিরিজকেই ওয়ার্নার নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ হিসেবে বেছে নিয়েছেন। নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে আগামী ১৪ ডিসেম্বর থেকে টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে একসঙ্গেও খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়ার্নার ও জনসনের। ২০১৩-১৪ অ্যাশেজ এবং ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ জয়ের সময়ে দুজন কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। সে সময় তাদের সম্পর্ক এমন তিক্ত ছিল না। কিন্তু স্যান্ডপেপার কেলেঙ্কারিতে জড়িয়ে ওয়ার্নাররা শাস্তি পেলেও বিষয়টি এখনও মেনে নিতে পারেননি জনসন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit