বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

আমি তখনই আইপিএল ছাড়ব, যখন আর হাঁটতে পারব না: ম্যাক্সওয়েল

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : স্বপ্নের মত একটা বিশ্বকাপ কেটেছে গ্লেন ম্যাক্সওয়েলের। ভারত বিশ্বকাপের শুরুতে টানা হারে বাতিলের খাতায় পড়ে যাওয়া অস্ট্রেলিয়ার হেক্সা মিশনে বড় ভূমিকা রেখেছেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপ শেষেও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের ঝলক দেখিয়েছেন। যেকোনো মঞ্চে যেকোনো সময় জ্বলে ওঠার জন্যই যে জন্ম হয়েছে তার, সেটাই যেন আরও একবার টের পেলো সমর্থকরা। এবারের বিশ্বকাপটা রেকর্ডময় হয়ে থাকবে তার ক্যারিয়ারে। তবে,আফগানিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরিটাই বেশি প্রিয় ৩৫ বছর বয়সী তারকার।

জাতীয় দলের পাশাপাশি বিশ্বজুড়ে টি-টোয়েন্টির ফেরিওয়ালা ম্যাক্সওয়েল। মিশন এখন তার বিগব্যাশ। তবে, বিশ্বজুড়ে টি টোয়েন্টির আসরগুলোর মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলই বেশি গুরুত্বপূর্ণ ম্যাক্সওয়েলের কাছে। ওয়ানডে বিশ্বকাপ জয়ের এবার আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগ তার। এজন্য বেশি করে আইপিএলের ম্যাচ খেলায় গুরুত্ব দিচ্ছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আইপিএলে বেশি বেশি অস্ট্রেলিয়ান ক্রিকেটার দেখতে চান ম্যাক্সওয়েল।

তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আইপিএল ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতিতে ভূমিকা রাখবে। আশা করি, অনেক অস্ট্রেলিয়ান আইপিএলে খেলতে পারবেন। তাহলে বিশ্বকাপে যেকোনো পরিস্থির সঙ্গে মানিয়ে নিতে পারবে ওরা।’অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা গ্লেন ম্যাক্সওয়েল আরও জানান তার ক্যারিয়ারে এ পর্যায়ে আসার পেছনে বড় ভূমিকা ছিল আইপিএলের। বিভিন্ন দলে বিভিন্ন সতীর্থ ও কোচদের কাছে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি এখানে। যতদিন শক্তি থাকবে আইপিএলে খেলা বন্ধ করতে চান না বলে জানান তিনি।

ম্যাক্সওয়েল বলেন, ‘আমার ক্যারিয়ারে ভালো করার পেছনে আইপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি তখনই আইপিএল ছাড়ব, যখন আর হাঁটতে পারব না। কারণ এটা আমাকে বেঁচে থাকার আনন্দ যোগায়।’ওয়ানডের আগে সবশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit