রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক মার্কিন হামলার পর ইরান এরই মধ্যে প্রণালিটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এর মধ্যেই অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি জাহাজে হামলা চালানোর দাবি উঠেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘিরে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিয়ম লঙ্ঘন’ করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজে আইআরজিসির নৌবাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

অন্যদিকে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর হরমুজ প্রণালিতে দুটি জাহাজে আঘাত হেনেছে আইআরজিসি। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও একই ধরনের তথ্য প্রকাশ করে, যেখানে বলা হয়, প্রণালিতে দুটি জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে ইরানের সংবাদ সংস্থা মেহর জানায়, দেশটির সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ কোনো ধরনের নৌযানই এই পথ ব্যবহার করতে পারবে না।

প্রতিবেদন অনুযায়ী, অনুমতি ছাড়া কিংবা অবৈধভাবে প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনকি হামলাও চালানো হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইরানের সামরিক সদর দপ্তর আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর জানায়, অঞ্চলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এই কৌশলগত সমুদ্রপথ সাময়িকভাবে সব ধরনের নৌযানের জন্য বন্ধ রাখা হয়েছে।

সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ‘অব্যাহত আগ্রাসন’ এবং ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে, তা-ও প্রত্যাখ্যান করেছে তারা।

কিউএনবি/অনিমা/১১.০৬.২০২৬/দুপুর ২.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit