রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ঢাবির আইএসআরটি-এর সুবর্ণজয়ন্তী পদক পেলেন মুহিতুল এবং ফাহিম

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০৫ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (আইএসআরটি) শিক্ষার্থী মো. মুহিতুল আলম এবং আবদুল্লাহ-আল-ফাহিম যুগ্মভাবে ২০২২ সনের বি.এস. অনার্স পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ইনস্টিটিউটের সুবর্ণজয়ন্তী পদক-২০২৩ পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ০৬ ডিসেম্বর (২০২৩) বুধবার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পদক ও সনদ তুলে দেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তামান্না হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. জাহিদা গুলশান। পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মো. মুহিতুল আলম।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের পরীক্ষায় সফলতার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বলেন, সকল বিষয়ে শিক্ষা ও গবেষণার সাথে ডাটা সায়েন্স সম্পৃক্ত। তথ্য-প্রযুক্তির বর্তমান যুগে যে কোন বিষয় বিশ্লেষণ করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে ডাটা সায়েন্সের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। পদকপ্রাপ্ত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit