বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ডিবি কার্যালয়ে ব্যারিস্টার শাহজাহান ওমর

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : বিএনপি থেকে বহিষ্কার হওয়া ও সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ আসনের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গেছেন।

বুধবার বেলা ১টার দিকে তিনি রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান। ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বুধবার সকালে তিনি সুপ্রিমকোর্টে আসেন। এ সময় আওয়ামী লীগকে নিজের পুরনো দল উল্লেখ করে ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, মাঝখানে অন্য জায়গায় ছিলাম। এখন ফিরে এসেছি।  

তিনি সুপ্রিমকোর্টের রেজিস্ট্রিতে আসার পর সাংবাদিকরা তাকে প্রশ্নে করেন— কেন এসেছিলেন? জবাবে শাহজাহান ওমর বলেন, কেন এসেছিলাম? একটু রেজিস্ট্রারের কাছে কাজ ছিল।

সাংবাদিকরা ফের প্রশ্ন করেন, প্রধান বিচারপতির কাছে দেখা করতে আসছিলেন? জবাবে তিনি বলেন— না, না। রেজিস্ট্রারের সঙ্গে।

আপনি তো নতুন দলে জয়েন করেছেন। কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে সুপ্রিমকোর্টের এই আইনজীবী বলেন, এটা আমার পুরনো দল। মাঝখানে অন্য জায়গায় ছিলাম। ব্যাক টু বেঞ্চ।

এর আগে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন শাহজাহান ওমর। এ সময় গণমাধ্যমকর্মীদের ওপর মেজাজ হারান তিনি। 

কেন নির্বাচন ভবনে এসেছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলব? আমি কেন এসেছি এ বিষয়ে আপনাদের কাছে জবাবদিহি করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন পান বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর।

তার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লংঘনের অভিযোগ ওঠে। নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজও করে। 

৪ ডিসেম্বর সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুন্ডু তাকে শোকজ করেন।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit